সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:২৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:২৬:০২ পূর্বাহ্ন
মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা মহিলা দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহানা আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী দে বাবলী, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা মনি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা রহমান, সাধারণ সম্পাদক মুরশেদা উদ্দিন, পৌর মহিলা দলের সভাপতি সাবরিনা, রুমানা রুমী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, মহিলা দলের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, বরং কৃতজ্ঞতারও দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল নেত্রী-নেতাকর্মীদের, যাদের ত্যাগ ও পরিশ্রমে এই সংগঠন আজকের অবস্থানে এসেছে। মহিলা দল আমাদের স্বপ্ন, শক্তি এবং পরিচয়ের প্রতীক। এসময় তারা আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী