সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে মাদক বিরোধী "কুকড়াপশী গ্রাম উন্নয়ন কমিটি" গঠন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৩:০৪ অপরাহ্ন
জামালগঞ্জে মাদক বিরোধী "কুকড়াপশী গ্রাম উন্নয়ন কমিটি" গঠন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদকবিরোধী 'কুকড়াপশী গ্রাম উন্নয়নকমিটি গঠন করা হয়েছে
উপজেলায় গ্রামীণ সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে সুস্থ-সবল জীবনের পথে এগিয়ে নিতে এই মাদকবিরোধী "গ্রাম উন্নয়ন কমিটি” গঠন করা হয়। ‎

মঙ্গলবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামে সচেতন সকল শ্রেনীপেশার প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে এই মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে।
সভায় গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাওলানা আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মানিক মিয়া, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আক্তার হোসেন, স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ, কুকড়াপশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কুকড়াপশী জামে মসজিদের সভাপতি মো. আলী কালা মিয়া ও সাবেক ইউপি সদস্য মো. সফর আলী।

এসময় কুকড়াপশী গ্রামে মাদক নির্মূল ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫১ সদস্য বিশিষ্ট "কুকড়াপশী গ্রাম উন্নয়ন কমিটি" গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মানিক মিয়াকে সভাপতি ও মাওলানা আলী আকবরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
‎এসময় বক্তারা বলেন, মাদক আজ গ্রামীণ জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে এ অভিশাপ দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের গ্রামের অদূরেই সাচনাবাজার উচ্চ বিদ্যালয় এবং গ্রামের মধ্যে একটি মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি গ্রামের কিছু সংখ্যক উঠতি বয়সী ছেলেরা বিপদগামী হয়ে যাচ্ছে। তাই সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে। ‎
এসময় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:
১/ গ্রামে মদ,গাজা সহ সবধনের নেশা জাতীয় দ্রব্য বিক্রয় ও খাওয়া যাবে না। ‎
২/ অসামাজিক ও ধর্ম বিরোধী কার্যকলাপ করা যাবে না। ‎
৩/ বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না।
‎৪/ সরকারী আইন অনুযায়ী বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। ‎
৫/ স্কুল, মাদ্রাসা চলাকালীন সময়ে অযথা রাস্তায় আড্ডা দেওয়া যাবে না। ‎
৬/ দোকানপাটে ক্যারাম খেলা বা অশ্লিল সিনেমা প্রদর্শন করা যাবে না। ‎
৭/ রাত ৯ ঘটিকার পর উপযুক্ত কারণ ছাড়া রাস্তায় বা পাড়ায় দলবদ্ধ হয়ে আড্ডা দেওয়া যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প