সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৫০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৫০:১৮ পূর্বাহ্ন
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সোমবার বিকেলে ওই ইউনিয়নের মহিষখলা বাজারের গরুহাট্টা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এই সম্মেলনের আয়োজন করে। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত। বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন প্রমুখ। সম্মেলনে এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের গোপন ভোটে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মোক্তার হোসেন ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন পেয়েছেন ৩০ ভোট। আর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ হোসেন পেয়েছেন ১২০ ভোট। মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু এই ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু