সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
মুশতাক আহমদ হত্যা মামলা

জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:২৭:৪১ পূর্বাহ্ন
জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আলোচিত জমিয়ত নেতা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। আব্দুল হাফিজ জমিয়ত নেতা সৈয়দ তালহা আলমের অনুসারী ও একই গ্রুপের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ২ সেপ্টেম্বর রাতে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর দিরাই উপজেলার শরীফপুর গ্রাম সংলগ্ন মরা সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার অভিযোগে জমিয়ত নেতা আব্দুল হাফিজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ৭ সেপ্টেম্বর দিরাই থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুবি বেগম। এর প্রেক্ষিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে সোমবার বিকেল ৪টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালতের বিচারক। এদিকে আব্দুল হাফিজকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে আদালত এলাকায় জড়ো হতে থাকেন জমিয়ত উলামায়ে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা মুশতাক আহমদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে আদালতে নিয়ে আসার সময় উত্তেজনা দেখা দেয়। এসময় বিক্ষোভকারীরা আসামিকে উদ্দেশ্য করে ডিম ও বোতল ছুড়েন। পরবর্তীতে জমিয়তের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মাওলানা মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত আসামি আব্দুল হাফিজকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, মাওলানা মুশতাক আহমদের মৃত্যুর ঘটনায় থানায় গ্রেফতারকৃত আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন। আদালত আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী