সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ দাবদাহে যুক্তরাজ্যে ২৭০০ জনের প্রাণহানি খাসিয়ামারা নদী গিলছে ভিটেমাটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের মতবিনিময় ও সচেতনতামূলক সভা একটি দল জনগণের বিপক্ষে ছিল, তাদের রাজাকার বলা হয় : সুলতান সালাউদ্দিন জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি আড়াই কোটি টাকার ৪ নৌ-অ্যাম্বুলেন্স অকেজো, একদিনও সেবা পাননি হাওরবাসী বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, মামলা-হামলায় থমথমে শ্যামনগর গ্রাম মধ্যনগরে বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল এমপি হান্নান মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা জুবিলী উচ্চ বিদ্যালয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে ৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন
শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সুনামগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকায় বাংলাদেশ শিশু একাডেমির নতুন কার্যালয়ে রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব স¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা নুর হোসাইন, গবেষক সুভাষ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সংগীত প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক শাহ মুশাহিদ আলম ফয়সল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ মাওলানা নুর হোসাইন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স