সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিশ্বম্ভরপুরে পিএফজি’র সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে পিএফজি’র সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ‘এমআইপিএস’ প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্যান-এর যুগ্ম সমন্বয়কারী ও পিএফজি এম্বাসেডর আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী ফুলমালা। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্প কর্মকর্তা কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস এম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার এবং স্বপ্না বেগম। বক্তারা বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিএফজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহাবস্থানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা সামনে থাকায়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপদ ও নির্বিঘ্নে পূজা আয়োজন নিশ্চিত করতে পিএফজি সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার সকল পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। সভায় আরও বক্তব্য রাখেন পিএফজি সদস্য ফুল মিয়া, নাছির উদ্দিন, গোলাপ মিয়া, আজিজা খাতুন, সামছুন নাহার শিলা, মিনহাজ পারভীন, শিব্বির আহমেদ, বাপ্পি রহমান, আব্দুস সামাদ, হোসাইন আহমদ, সংগীতা হাজং, ঊর্মিলা আক্তার, রবিয়া বেগম, নাছিমা আক্তার, ওয়েভ প্রতিনিধি আখি আক্তার, ইয়ুথ প্রতিনিধি সামছুল কবির, মেরাজুল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪