সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:০৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩৫:৫৫ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে এসে অনিয়ন্ত্রিত পর্যটন দেখে উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, টাঙ্গুয়ার হাওর দেখতে এলাম। এটি রামসার সাইট। দেখে মনঃক্ষুণ্ন হলাম। এখানে কিছুটা অনিয়ন্ত্রিত, দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজম আছে। অবৈধ জালের ব্যবহার আছে। এতে আমি উদ্বিগ্ন।
উপদেষ্টা ফরিদা আখতার শনিবার সকালে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে আসেন। তিনি হাওর ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। তিনি প্রথমে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যান। সেখান থেকে টাঙ্গুয়ার হাওর ঘুরে যান সীমান্ত এলাকার টেকেরঘাটে। টাঙ্গুয়ার হাওরে পর্যটন নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এখানে বড় বড় জাহাজ নিয়ে লোকজন আসেন। মানুষ চিপস খাচ্ছে, প্যাকেট পানিতে ফেলছে। এগুলোতে দূষণ হচ্ছে। মানুষ আসুক, আনন্দ করুক, তবে পরিবেশের ক্ষতি না করে। উপদেষ্টা ফরিদা আখতার যাদুকাটা নদী হয়ে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় এলাকার একটি খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিছু লোককে মাছ ধরতে দেখেন। পরে তিনি ওই লোকদের আটক করার নির্দেশনা দেন। পুলিশ তখন পাঁচজনকে আটক করে।

হাওর পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুর রউফ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ফরিদা আখতার গত শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জে আসেন। সন্ধ্যা ছয়টায় সার্কিট হাউস মিলনায়তনে তিনি সুনামগঞ্জ জেলার মৎস্যস¤পদ রক্ষায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪