সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

হাওর রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিন

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫৩:৪৫ পূর্বাহ্ন
হাওর রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিন
হাওর বাংলাদেশের প্রাকৃতিক জীববৈচিত্র্যের ভা-ার। দেশীয় মাছের প্রধান উৎসও এ হাওরাঞ্চল। অথচ দুঃখজনক হলেও সত্য, অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ শিকার, বালাইনাশক ও রাসায়নিকের প্রভাবে এ সম্পদ প্রতিনিয়ত ধ্বংসের মুখে পড়ছে। গত শুক্রবার সুনামগঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিস¤পদ উপদেষ্টা ফরিদা আখতার যথার্থই বলেছেন- প্রকৃত মৎস্যজীবী কখনো দেশ ও প্রকৃতির ক্ষতি করে মাছ শিকার করতে পারেন না। সাময়িক লাভের জন্য অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে দীর্ঘমেয়াদে হাওরকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। উপদেষ্টার বক্তব্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো- এই জাল শুধু ব্যবহারকারীদের কাছ থেকে জব্দ করলেই চলবে না; বরং এর আমদানি ও উৎপাদন বন্ধ করতে হবে। দেশের ভেতরে যদি এমন জাল উৎপাদন হয় তবে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা জরুরি। একই সঙ্গে জেলেদের বিকল্প জীবিকা ও প্রণোদনা নিশ্চিত না করলে কোনো উদ্যোগ টেকসই হবে না। এজন্য নির্দিষ্ট মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা এবং সেই সময় প্রণোদনা প্রদান অত্যন্ত কার্যকর হতে পারে। দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা, কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করা, হাওরে বাণিজ্যিক হাঁস চরানো বন্ধ করা - এসব পদক্ষেপ দ্রুত কার্যকর করা আবশ্যক। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমিকে শুধুই পরিবেশগত সম্পদ হিসেবে নয়, বরং মাছের প্রজননক্ষেত্র হিসেবেও সুরক্ষার আওতায় আনতে হবে। আমাদের নৌ-নদী, হাওর ও বিল শুধু প্রাকৃতিক স¤পদ নয়; এগুলো গ্রামীণ জীবিকা, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই এখানে অপরিকল্পিত বাঁধ, সড়ক বা স্থাপনা নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না। পলি অপসারণ, নাব্যতা ফিরিয়ে আনা, টেকসই কৃষি ব্যবস্থা চালু করা - সবকিছু সমন্বিতভাবে করতে হবে। আমরা মনে করি, সরকারের উচ্চপর্যায়ের আন্তরিক পদক্ষেপ ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া হাওর রক্ষা সম্ভব নয়। মাছ শুধু আমাদের খাদ্য নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ। হাওর রক্ষা মানে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা রক্ষা। তাই এখনই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা