সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫২:২৮ পূর্বাহ্ন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
স্টাফ রিপোর্টার :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজাপুরা দরবার শরীফের হোসাইনীয়া কমিটি সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্বারী মোহাম্মদ হোসাইন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:আ:)। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী বলেন, সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। ইয়াহুদি, নাছারা গোষ্ঠী মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ইয়াহুদী-নাসারা গোষ্ঠী এরই মধ্যে অনেক মুসলমান দেশ ধ্বংস করে দিয়েছে। আমাদের দেশের উপরেও তাদের কুদৃষ্টি পড়েছে। এই মুহূর্তে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তিনি বলেন, রাসুলুল্লাহ’র জীবন আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলনই মুক্তির একমাত্র রাস্তা। ১৫০০তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের এই দিনে আসুন সকলে ছোটখাটো দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। সভায় বক্তব্য রাখেন অ্যাড. আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসাইন, সেক্রেটারি মুফতি কে.এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক স¤পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ সাংগঠনিক স¤পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ চৌধুরী, সংবাদিক বজলুর রহমান, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান, হোসাইনীয়া সংস্কৃতিক ফোরাম সদস্য মাওলানা মো. মেরাজ আলী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু