সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১১:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১১:৩৯:২৮ অপরাহ্ন
তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ও কলাগাঁও ছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে একজনকে মুচলেকা নিয়ে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
এ সময় দুটি নৌকা এবং প্রায় ৬০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকা ও বালু তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের জিম্মায় প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: তাহিরপুর উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুল আজিদের ছেলে মোশাহিদ (২৫), মো. সাজিনুরের ছেলে মো. ইজাজুল (১৯), মৃত মহিউদ্দিনের ছেলে মো. আজিম উল্লাহ (২৩), মো. আতাবুর রহমানের ছেলে মো. রুবেল মিয়া (২২), মৃত মো. হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), মো. সামসুল নূরের ছেলে মো. খসরু (২৩), মো. আসাদ নূরের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৪), মো. আসাদ নূরের ছেলে মো. কবির হোসেন (৩০), মো. জমির হোসেনের ছেলে মো. হোসাইন (২৯), মো. মর্তুজ আলীর ছেলে সাগর (১৯), মো. আসাদ নূরের ছেলে মো. এবাদুল (১৯), মো. আতাউর রহমানের ছেলে মো. জুবায়েল (১৯), মো. ফালু মিয়ার ছেলে আমিন (২২), মো. আরজ আলীর ছেলে মো. আবিদ নূর (১৯), মো. আব্দুল আলীর ছেলে মো. সাজারুল হোসেন (২০), বাঁশতলা গ্রামের মো. রঙ্গু মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৫)। অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স