সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান

সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো : ড. মঈন খান

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪৫:৩১ পূর্বাহ্ন
সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো : ড. মঈন খান
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে নানা আয়োজনে স্মরণ করা হলো সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানকে। ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলা ও মহানগর বিএনপি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে সাইফুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি মিলাদ দোয়ার মাধ্যমে তার রূহের মাগফেরাত কামনা করা হয়। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের কার্যকর উদ্যোগ না নিলে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সেদিন এই পদ্ধতির বিরোধিতা করেছিল। আজকের বাস্তবতা হচ্ছে, ভ্যাট ছাড়া বিশ্বের কোনো দেশের কোনো সরকারই টিকে থাকতে পারে না। আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মঈন খান আরও বলেন, সাইফুর রহমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা স¤পর্কে খুব ভালো জানতেন। তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাগার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো। সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক স¤পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুরে মৌলভীবাজারস্থ তার গ্রামের বাড়ি বাহারমর্দনে কবর জিয়ারত করা হয়। বাদ আছর মহানগর বিএনপি ও বাদ মাগরিব জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’