সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী সিলেটে বিশিষ্টজনদের সাথে ভারতের মনিপাল হাসপাতালের কর্তৃপক্ষের মতবিনিময় শান্তিগঞ্জে বাঁধ কেটে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ, স্বস্তিতে কৃষক সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মুশতাক আহমদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৪৪:০৭ পূর্বাহ্ন
মুশতাক আহমদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সুনামকণ্ঠ ডেস্ক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সিলেট মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একজন সহজ সরল সাধারণ জীবন যাপনকারী একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হলো আজ তিনদিন হয়ে গেল প্রশাসনের দ্বারস্থ হয়েও পরিবার-দল কোন সহযোগিতা পায়নি। এটা দুঃখজনক। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন অন্যথায় শান্ত সিলেট অশান্ত করার দুর্ভিসন্ধিমূলক কোন তৎপরতা জমিয়ত মেনে নেবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে বন্দর বাজার দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মোসাদ্দিক আহমদ, দক্ষিণ জেলার সহ-সভাপতি সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রার্থী মাওলানা নজরুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আহমদ সগীর, সহ-স¤পাদক মুফতি মতিউর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, এডভোকেট রেজাউল হক, মাওলানা কবির আহমদ এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা এমাদ উদ্দিন সালিম, যুব নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা তোফায়েল আহমদ কামরান, ছাত্রনেতা জামিল আহমেদ, লোকমান হাকিম, আবু হানিফা সাদী, এম শাকের আলম, মীর আইনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অপরদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শান্তিগঞ্জে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলার পাথারিয়া বাজারে সর্বস্তরের জনগণ সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে যোগ দেন জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। বক্তারা বলেন, এটি শুধু একজন ব্যক্তিকে হত্যার ঘটনা নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খুনীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে, স্থানীয় জনগণ ও জমিয়ত নেতাদের অংশগ্রহণে বিক্ষোভে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ

দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ