সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
ধর্মপাশায় সংবাদ সম্মেলন

টাকার বিনিময়ে বিএনপি’র পদ বণ্টনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৫:৫৩ পূর্বাহ্ন
টাকার বিনিময়ে বিএনপি’র পদ বণ্টনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা
সাইফ উল্লাহ :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক মাহবুব মোর্শেদ। তিনি বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকটি দৈনিকে ‘টাকার বিনিময়ে পদ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে অর্থের বিনিময়ে পদ বণ্টনের কোনো সুযোগ নেই। কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগী, পরীক্ষিত, মাঠ পর্যায়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদে দাবি করা হয়েছে যে কমিটি গঠনের সময় অর্থ লেনদেন হয়েছে, যা মনগড়া ও কাল্পনিক। এ ধরনের মিথ্যা প্রচারণা আমাদের রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা। এ সময় তারা প্রকাশিত অডিও বার্তাকে স¤পূর্ণ এডিটেড বলে দাবি করেন। পাশাপাশি অভিযোগ করেন, মনোয়ার হোসেন টিটু ও তার ভাই যারা সম্প্রতি সংবাদ সম্মেলন করেছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগপন্থী। ২০২৪ সালের নির্বাচনী কমিটিতেও তাদের নাম ছিল। বিএনপির সাথে তাদের কোনো স¤পৃক্ততা নেই। কমিটিতে স্থান না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে আহ্বায়ক মাহবুব মোর্শেদ বলেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন সৎ সাংবাদিকতার নীতির পরিপন্থী। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউনিয়ন যুগ্ম আহবায়ক প্রভাষক হারুন অর রশীদ সরকার বলেন, সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে। আমরা এমন মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ব্যাপারে ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য শাহ আলম বলেন, আমাদের প্রতিটি ওয়ার্ড কমিটি স্বচ্ছতার সাথে হয়েছে। যারা ত্যাগী ও নির্যাতিত নেতা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪