সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন
সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক দুটি অভিযানে ২৩টি ভারতীয় চোরাচালানকৃত গরু জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ও শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা থেকে এসব ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর সিজার মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার (৪ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করে। গোপন সংবাদের ভিত্তিতে কড়ইবাড়ি নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। এদিকে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা আরেকটি অভিযান চালায়। ভোররাতে পরিচালিত এই অভিযানে দক্ষিণ কলোনী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এই গরুগুলোর জব্দমূল্য ২০ লক্ষ ৯০ হাজার টাকা। পৃথক দুইটি অভিযানে জব্দ করা ২৩টি ভারতীয় গরুর মোট সিজার মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিজিবি সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি এবং অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, জব্দকৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স