সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:২২:০৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিলাউড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চিলাউড়া স্পোর্টিং ক্লাব বনাম সানজানা স্পোর্টিং ক্লাব। ১ গোলের ব্যবধানে চিলাউড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এর আগে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া স¤পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম। এসময় বক্তরা বলেন, বিএনপির সময়ে এদেশে ফুটলের গণজোয়ার ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তার অগ্রযাত্রা ব্যাহত করেছিল।বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তরুণদের মেধার বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। যুবসমাজের মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার অপরিহার্যতা প্রকাশ করে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে একটি স্টেডিয়াম নির্মাণের অঙ্গীকার করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ডা. একেএম রিয়াজ আহমেদ, সদস্য মো. ইব্রাহিম খলিল, রাজশাহী বাগমারা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা তৌহিদুল ইসলাম টিটু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা