সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই : তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো : জামায়াত আমির ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মাণ বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদর, কমবে যানজট ও সড়ক দুর্ঘটনা দু’টিতে চ্যালেঞ্জ, তিনটিতে সুবিধাজনক অবস্থানে বিএনপি দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ আজ পবিত্র শবে বরাত জামালগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক : বিএনপি নদী ভাঙন কবলিত স্থানে ফসলরক্ষা বাঁধ নির্মাণ, স্থানীয়দের উদ্বেগ সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ একটি ইসলামী নামধারী দল দ্বিচারিতার রাজনীতি করছে : অ্যাড. নূরুল ইসলাম নূরুল কাজ শেষ হওয়ার আগেই বাঁধে ধস ও ফাটল, শঙ্কায় কৃষক নাইকো’র কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করার দাবি নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ সমাবেশ জেলায় ৪৫১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ পর্যটকে মুখর শিমুল বাগান প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল নেতাসহ ৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০৮:১১ পূর্বাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খাঁন। তিনি বলেন, এ দেশে থেকে ফ্যাসিস্ট সরকারের প্রধান হাসিনাকে সহযোগিতা করা হচ্ছে। অর্থের একটি বৃহৎ অংশ হাসিনার হাতে তোলে দেওয়া হয়েছে। যাতে নির্বাচনে ষড়যন্ত্র চালিয়ে যেতে পারে। তিনি বলেন, বর্তমানে এ দেশে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচন পর্যন্ত এই ষড়যন্ত্র থামবে না। তারা চায় নির্বাচন বানচাল করতে। কিন্তু আমাদের ঈমানী দায়িত্ব হলো এসব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই জন্য আমাদের সোচ্চার এবং সচেতন থাকতে হবে। তিনি হামলায় আহত ভিপি নুরকে উদ্দেশ্য করে বলেন, বিগত ১৭ বছর যিনি জনমানুষের কল্যাণে রাজনীতি করে আসছেন, সেই আমাদের সহযোদ্ধা প্রিয় ভাইকে ফ্যাসিস্টরা রক্তাক্ত করেছে। এটা কত নিষ্ঠুর কাজ। তিনি বলেন, আমাদের যারা তারা অবশ্যই দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে হবে। গ্রামে-গঞ্জে, শহর-বন্দরে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার স¤পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী। জেলা জমিয়তের সাধারণ স¤পাদক হাফিজ রশীদ আহমদ ও জেলা জমিয়তের নবনির্বাচিত সাংগঠনিক স¤পাদক এম. আব্দুল হাফিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি আব্দুল গফফার, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আলমগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি সৈয়দ ওযায়ইরুল হক, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীনুর রহমান, ধর্মপাশা উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ ফজলুর রহমান, জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা রায়হান বিন আরিফ প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মাওলানা আব্দুশ শহীদ জামলাবাদী ও সাধারণ সম্পাদক হাফিজ রশীদ আহমদ এবং এম. আব্দুল হাফিজকে সাংগঠনিক করে ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা