সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

দোয়ারাবাজারে ইউপি সদস্যকে পেটাল চোরাকারবারিরা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৯:০০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৯:০০:৪২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ইউপি সদস্যকে পেটাল চোরাকারবারিরা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মিজানুর রহমান উজ্জ্বল (৪৮) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে চোরাকারবারিরা। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র ও ইউপি সদস্য। জানা যায়, শনিবার সকালে মিজানুর রহমান উজ্জ্বল সালিশ বিচারে যাওয়ার পথে বাগানবাড়ি গ্রামের শফিকের দোকানের কাছে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা সীমান্তে চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তার উপর হামলে পড়ে এবং তাকে বেধড়ক মারপিট করে। এসময় তার কলেজ পড়–য়া পুত্র নাজমুল হাসান লায়িন (১৮) খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেন, চোরাকারবারিদের ধারণা বিজিবির সঙ্গে বৈঠককালে তাদের তথ্য আমি দিয়েছি এবং মদ ও চোরাই মালামাল আমি ধরিয়ে দিয়েছি। এমন সন্দেহে তারা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে সংঘবদ্ধভাবে বেধড়ক পিটিয়ে আহত করেছে। আমার ছেলে আমাকে বাঁচাতে এলে তারা আমার ছেলেকেও পিটিয়ে আহত। বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান জানান, চোরাকারবারিরা ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে। ন্যক্কারজনক ওই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু