সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট জারি

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০০:২৪ পূর্বাহ্ন
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের রেড অ্যালার্ট জারি
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্লট জালিয়াতি-সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তারা এ-সংক্রান্ত চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠান। চিঠিতে বলা হয়, প্লট জালিয়াতি মামলার আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং ন্যায়বিচারের স্বার্থে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ ও অনুমোদনের সময় অনিয়ম এবং অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় স¤পদের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকসহ অন্য ব্যক্তিরা এই জালিয়াতিতে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে- প্লট বরাদ্দের সময় স্বার্থসংশ্লিষ্ট নিয়ম লঙ্ঘন এবং সরকারি সম্পদের অবৈধ ব্যবহার। এদিকে তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার প্লট জালিয়াতি মামলার সাক্ষ্য গ্রহণ করছেন আদালত। তিনটি পৃথক মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে ১০ কাঠা করে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী