সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ব্র্যাকের নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শনে ইউএনও

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন
ব্র্যাকের নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শনে ইউএনও
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে চলতি নদীপাড় এলাকায় চেংবিল গ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির আওতায় নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ। গত বুধবার দুপুরে সবজি চাষাবাদ প্রকল্পের এই মাঠ পরিদর্শন করেন তিনি। এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ নিরাপদ সবজি চাষে নিয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নিরাপদ সবজি চাষে কৃষকেরা উদ্বুদ্ধ হওয়ায় তাদেরকে উৎসাহিত করেন এবং আরো বেশি নিরাপদ সবজি চাষে মনোনিবেশ করতে পরামর্শ দেন। তিনি বলেন, নিরাপদ সবজি চাষে দেশের ক্রমবর্ধমান পুষ্টির চাহিদা পূরণ করতে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। এই জন্য তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্র্যাকের এ ধরণের কার্যক্রম সম্প্রসারণে উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, নিরাপদ সবজি চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানে সকল প্রকার সহযোগিতা করা হবে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ সুবিধাভোগী ৬ জন কৃষককে প্রতি জনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (প্রগতি) কর্মসূচির সুনামগঞ্জ-১ এর পক্ষ থেকে ২য় ধাপে ১২ হাজার ৬০০ টাকা করে অনুদানের চেক প্রদান করেন। নিরাপদ সবজি চাষাবাদ প্রকল্পের মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিলেট রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) সুনামগঞ্জ-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, মাইক্রোফাইন্যান্স (প্রগতি), সুনামগঞ্জ-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স (দাবি), সুনামগঞ্জ-১ এর শাহরিয়ার কবির আলিফ, ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম সহ চেংবিল ও জিনারপুর গ্রামের কৃষকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪