সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদন্ড

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৫৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:০২:৫৪ পূর্বাহ্ন
শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইজারাবিহীন ওই নদী থেকে বালু উত্তোলনের সময় স্থানীয় জনসাধারণ ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় প্রত্যেককে ১২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানে আটক নৌকা ও বালু বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স