সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:৪৪:৪৪ পূর্বাহ্ন
দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল
স্টাফ রিপোর্টার :: দিরাই-শাল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি আবারো প্রমাণ করেছে এই অঞ্চলে নাছির চৌধুরীর বিকল্প নেই - এমন মন্তব্য করেছেন তার কর্মী এবং সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা দলে দলে এসে জড়ো হন দিরাই উপজেলা সদরে। দুপুর ১২টায় দিরাই উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো দিরাই শহর। ‘দুর্দিনের নাছির ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘নাছির ভাইয়ের ঘাঁটি - দিরাই-শাল্লার মাটি’ এসব স্লোগানে আলোড়িত হয়ে ওঠে উপজেলার অলিগলি। উল্লেখ্য, নাছির চৌধুরী বর্তমানে অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আগামী ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাবেন বলে জানান সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী। তিনি র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, “নেতার সাথে আমার কথা হয়েছে। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার দিরাই-শাল্লার সব মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা সভা আয়োজনের আহ্বান জানাচ্ছি।” র‌্যালিটি দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ও বাজার প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনেই শেষ হয়। এতে উপজেলার সব ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন। ৭০ বছরের প্রবীণ রহমত আলী বলেন, “নাছির চৌধুরী যতদিন বেঁচে আছেন, ততদিন দিরাই-শাল্লায় তিনিই বিএনপির একমাত্র প্রার্থী। আজকের এই গরমে শুধু উনার জন্যই মিছিলে এসেছি।” অন্যদিকে পথচারী আনফর মিয়া বলেন, “আজকে দিরাইয়ে যা দেখলাম, জীবনে কখনো এত মানুষ একসাথে দেখি নাই।” ছাত্রনেতা আশরাফ বলেন, “নাছির চৌধুরী তার জীবনের প্রতিটি মুহূর্ত মানুষের কল্যাণে ব্যয় করেছেন। এবার সময় এসেছে আমরা তাকে প্রতিদান দিই। আমরা ধানের শীষ প্রতীকে তাকে নির্বাচিত করে দিরাই-শাল্লার আসন খালেদা জিয়াকে উপহার দিতে চাই।” দিনভর অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিএনপির এই বিশাল সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার