সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের
তাহিরপুর উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপি সম্মেলন

ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল, সম্পাদক নাসির

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৪৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:১০:১৭ পূর্বাহ্ন
ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল, সম্পাদক নাসির ছবি: সভাপতি মো. আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া
মো. সাজ্জাদ হোসেন শাহ্::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম (ঘোড়া ) প্রতীক নিয়ে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী মো. আব্দুস ছালাম (চেয়ার) প্রতীক নিয়ে পেয়েছেন, ১৯২ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. নাসির মিয়া ফুটবল প্রতীক নিয়ে ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রশিদ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ ভোট। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫৯। এর মধ্যে কাস্ট হয়েছিল ৪৪১, বাতিল ভোট ৮ টি।
এদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় সহসভাপতি পদে আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক শাহীনুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দুপুর দুইটায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এরপর বিকেল সাড়ে পাঁচটায় সকল প্রতিদ্ধন্ধী, ভোটার এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সামনে ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, সহকারী কমিশনার, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির সদস্য ও সহকারী কমিশনার হাজী সবুজ আলম, এম নাসের উজ্জ্বল, ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন