সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

উৎসবের আমেজে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:৫৪:৩২ অপরাহ্ন
উৎসবের আমেজে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আনিসুল হক।
স্টাফ রিপোর্টার::
গেল ১৭ বছর দলীয় কোনও কর্মসূচি কিংবা কোন সম্মেলন হয় নি। দীর্ঘ ১৭ বছর পর সারা দেশে তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে চলছে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন। সম্মেলনে দলীয় পদপদবী বাগিয়ে নিতে, প্রার্থীরাও ছুটছেন তৃণমূল ভোটারদের দ্বারে দ্বারে। এরই ধারাবাহিকতায়,
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বশির উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহীনুল আলম শাহিন ও সাংগঠনিক সম্পাদক রূপন মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী আনিসুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান ও বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার হাজী সবুজ আলম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও সিলেট সরকারি কলেজের ছাত্রদল সভাপতি মো. রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের উজ্জ্বল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির, জাহাঙ্গীর আলম, তোজাম্মেল হক নাসরুম, আবুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি হজরত আলী প্রমুখ।
এদিকে প্রথম অধিবেশন শেষে দুপুর ২টা থেকে চলছে ভোটগ্রহণ.... বিস্তারিত জানতে চোখ রাখুন সুনামকন্ঠের অনলাইনে....

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি