সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সিলেটে আলী আমজদের ঘড়িঘর চত্বর থেকে সরানো হবে ‘জুলাই স্মৃতিফলক’

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০২:০৫ পূর্বাহ্ন
সিলেটে আলী আমজদের ঘড়িঘর চত্বর থেকে সরানো হবে ‘জুলাই স্মৃতিফলক’
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের ১৫১ বছরের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘর চত্বর এলাকা থেকে জুলাই শহীদদের স্মরণে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিফলক’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্তে পৌঁছান। সম্প্রতি সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘর চত্বর এলাকায় ‘জুলাই স্মৃতিফলক’ নির্মাণকাজ শুরু হয়। এতে ঘড়ির অংশবিশেষ আড়াল করে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ নিয়ে সমালোচনা হয়। সমালোচনা হলে গত ২৫ আগস্ট থেকে স্মৃতিফলকের নির্মাণকাজ স্থগিত করে সিটি করপোরেশন। সে সময় সিলেট জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকটি সংগঠন স্মৃতিফলকটি অন্যত্র স্থাপনের জন্য স্মারকলিপিও দেয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বৈঠক ডেকেছিলেন সিলেটের জেলা প্রশাসক। বৈঠকে শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র-জনতা, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, স্মৃতিফলক আলী আমজদের ঘড়িঘর চত্বর থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি ওই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সৌন্দর্যবর্ধন নিয়ে আলোচনা হয়েছে। কিনব্রিজ এলাকা থেকে ট্রাকসহ অন্যান্য স্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছেন বৈঠকে অংশগ্রহণকারীরা। জুলাই শহীদদের স্মরণে নগরের বিভিন্ন স্থানে আলাদাভাবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কিনব্রিজ এলাকায় মো. পাবেল আহমদ ও পঙ্কজ কুমারের স্মৃতিফলক নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেটে শহীদ সাংবাদিক এ টি এম তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতিফলক নির্মাণের কাজ সিটি করপোরেশন বাস্তবায়ন করছে বলে সভায় জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী