সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, তারাই পিআর চায় : আনিসুল হক

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন
যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না, তারাই পিআর চায় : আনিসুল হক
স্টাফ রিপোর্টার :: দেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চায়। আমি আপনাদের সাথে নিয়ে সুনামগঞ্জ-১ আসনের মানুষের ভালোবাসা নিয়ে সংসদে কথা বলতে চাই। আনিসুল হক আরও বলেন, যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না তারাই এখন পিআর চায়। আবারও কারচুপির নির্বাচন করতে পিআর নামক নির্বাচন ব্যবস্থার কথা বলছে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে সব আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আবুল হুদা, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, সাধারণ স¤পাদক আব্দুস সামাদ মুন্সি, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, বাদাঘাট ইউনিয়নের আহ্বায়ক নজরুল সিকদার, উত্তর বড়দল ইউনিয়নের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সদস্য সচিব সফি আলম, চাঁন মিয়া মাস্টার, সংগ্রাম, আজিজুল ইসলাম, জবা মিয়া, জুবায়ের জয়নাল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, দেবাশীষ সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর