সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”
হোসেন বখত ও ফরিদা বখত

সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৩১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৩১:১১ পূর্বাহ্ন
সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ওয়েজখালি এলাকায় ‘হোসেন বখত ও ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসাবে এই ভবনের উদ্বোধন করেন এবং ভবন হস্তান্তর করেন সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার রহমান। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কলি তালুকদার আরতি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অলি উল্লাহ, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক খাদিজা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক দীপ্তি পাল, ফাহিমা বেগম, মুক্তি পুরকায়স্থ, মারজানা বেগম, ভবন নির্মাণ ঠিকাদার কামাল হোসেন এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে ভবন হস্তান্তর করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের ভবন নির্মাণ করে সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কলি এন্টারপ্রাইজ। ভবন নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বর মাসে। শেষ হয় ২০২৫ সালের আগস্ট মাসে। নির্মাণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সুনামগঞ্জ সদর উপজেলা এলজিইডি। ৪ তলা বিশিষ্ট ভবনে শ্রেণী কক্ষ রয়েছে ৮টি। পৌর শহরের বাসিন্দা মহান মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত-এর নামে এই প্রতিষ্ঠান ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩৩ বছর পর টিনসেড বিদ্যালয়ের ঘর থেকে এখন পাকা ভবনে পরিণত হয়েছে। এই বিদ্যালয় হওয়ায় শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ফলে এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই ভবন উদ্বোধনকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষানুরাগী এবং অভিভাবকদের মধ্যে চলছিল আনন্দের জোয়ার। দিনব্যাপী অপেক্ষার পর বিকেলে এই বিদ্যালয় ভবনের উদ্বোধন হয়। অত্যন্ত দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবন গড়ে উঠায় এলাকার শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়বে বলে মনে করছেন সচেতনমহল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি