সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৩:৫৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৩:৫৭:৫৫ অপরাহ্ন
দোয়ারাবাজারে সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদিরের গণসংযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দোয়ারাবাজারে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ স¤পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, প্রধান উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, ছাতক পৌর সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা জাকির হোসেন সাঈদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠন করে শান্তি-শৃঙ্খলা, সুবিচার ও সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। আমরা দলীয় প্রভাবমুক্ত প্রশাসন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বিমানবন্দরে যাত্রী ভোগান্তি নিরসন, জানমালের নিরাপত্তা জোরদার করার দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, কোনো প্রকার বৈষম্য বা আমানতের খেয়ানত করা যাবে না, সরকারি সব সুযোগ-সুবিধা জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। একই দিনে প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দোয়ারাবাজার সদর ইউনিয়ন, নৈনগাঁও মহিলা মাদরাসা, দোয়ারা কলেজ, মাছিমপুর মাদরাসা, শরীফপুর মহিলা মাদরাসা ও টেবলাই মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। বাদ জোহর শরীফপুর গ্রামে স্থানীয় জনগণের সঙ্গেও আলাপ করেন তিনি। পরে টেবলাই বাজার ও মুতি দোকান পয়েন্টে লিফলেট বিতরণের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচিতে এলাকার বিশিষ্টজন ও শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ শামছুল হক নমু, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, দোয়ারা কলেজের অধ্যক্ষ মো. একরামুল হক, বিশিষ্ট আলেম মাওলানা শফিকুল ইসলাম, শরীফপুর মাদরাসার মুহতামিম হাফিজ জহুর উদ্দিন, হাফিজ বুরহান উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম মামুন, নৈনগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম, নরসিংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইসরাইল আলী, হাজী মুহিবুর রহমান ও সংগঠক মো. রফিক আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স