সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের

জগন্নাথপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৫১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৫১:১২ অপরাহ্ন
জগন্নাথপুরের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরসহ বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার বৈঠাখালি ব্রিজ সংলগ্ন খালের মাধ্যমে উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওর ও মইয়ার হাওরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পুকুর রকম জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, মৎস্য সরবরাহকারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন