সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:৩৯:৪১ অপরাহ্ন
স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামী সোলেমান মিয়া (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানাগেছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে ঘটনাটি ঘটে। সোলেমান মিয়া ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলেমান মিয়া সুনামগঞ্জ শহরে সিএনজি চালিত অটোরিকসা চালাতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে কাজে না যাওয়াকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাত ৮টার দিকে স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দেন তিনি। পরদিন (মঙ্গলবার) সকাল ৭টার দিকে সোলেমান মিয়ার বড় ছেলে রবিউল ইসলাম (৮) পোশাক আনতে ঘরে প্রবেশ করলে বাবাকে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী