সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম দেওয়া হয়েছে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান এসএম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন। ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক স¤পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এসএম শাহাদাত জাগপার সাধারণ স¤পাদক, সাইফুল আলম যুগ্ম স¤পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন। এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি কাজ করবে। তিনি জানান, ২০২২ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটল। জানা গেছে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি শিগগিরই ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ