সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম উদ্দিন

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরি কমিটি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:২৯:১৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরি কমিটি
স্টাফ রিপোর্টার ::
সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) শহরের পৌরবিপণিস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫ জন।
কাস্টিং ভোট ৪৩টি। এর মধ্যে বাতিল ভোট ছিল ১টি। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম। তিনি পেয়েছেন ২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর পেয়েছেন ১৯ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসীম উদ্দিন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলাল আহমদ পেয়েছেন ১৬ ভোট। এছাড়া ২৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম আহমদ তালুকদার। ১৪ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছেন কামরুল হাসান চৌধুরী। এদিকে নজরুল ইসলাম ৩৭ ভোট পেয়ে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং শাহরিয়ার সুমন ৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান।
কার্যনির্বাহী সদস্য মাসুম হেলাল, আশিকুর রহমান পীর, শহীদ নূর আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী ইমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ও সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রওনক বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইদুল আসলাম খান, সুনামগঞ্জ জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবী, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দৈনিক তালাশ-এর সম্পাদক ও প্রকাশক ফরহাদ শাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আহমদ, দৈনিক নয়া দিগন্ত দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুন মুন্সী প্রমুখ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা। নির্বাচন কমিশনার ছিলেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রভাষক ফজলুল করিম সাইদ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা। পোলিং এজেন্ট ছিলেন সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ ও হিমাদ্রি শেখর ভদ্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন