সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপনে সভা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:৫২:৪৬ পূর্বাহ্ন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপনে সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে এ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. তানজিম হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন, আমিনুল হক শিপন, উপজেলা প্রেসক্লাব সদস্য আলী জহুর, তৈয়বুর রহমান, সাংবাদিক বাবুল কবির প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ চন্দ্র রায় বলেন, অতীব জরুরী না হলে কোন মাকে সিজার করা হয় না। আমরা সব সময় চেষ্টা করি নরমাল ডেলিভারি করতে। গুরুতর কোনো রোগী না হলে রেফার করা হয় না। সর্বোপরি আমরা সাধ্যমতো মানুষের প্রত্যাশা পূরণে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। তিনি বলেন, জন্মের পর শিশুকে শালদুধ খাওয়ানো অপরিহার্য্য। শালদুধ শিশুদের জন্য টিকা হিসেবে কাজ করে। শুরু থেকে টানা ৬ মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। পরে অল্প পরিসরে অন্যান্য খাবার দেয়া যাবে। এ জন্য সবার আগে মায়ের সুস্থতার দিকে নজর রাখতে হবে। মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকবে। তিনি আরো বলেন, মানব দেহের পুষ্টি চাহিদা মেটাতে দামী দামী ফল খাওয়ার প্রয়োজন নেই। স্থানীয় মৌসুমী কমদামি ফল ও শাক-সবজিই যথেষ্ট। সবাই মিলে স্বাস্থ্য সচেতন হলে সুন্দর জীবন গড়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স