সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা!

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:২০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:৩০:২৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে  যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ছবি: মঞ্চের প্রথম সাড়িতে বসা মুখে টিক চিহ্ন দেওয়া কৃষকলীগ নেতা খুরশেদ আলম ভূঁইয়া।
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে ইউনিয়ন কৃষকলীগ নেতার উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ড কমিটির আয়োজনে যুবদলের কর্মী সমাবেশে মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেছে কৃষক লীগের উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি মো. খুরশেদ আলম ভূঁইয়াকে।
বিষয়টি যদিও প্রথমে কেউ বুঝতে পারেনি। পরবর্তীতে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের আয়োজনে উত্তর ইউনিয়নের ভূঁইয়ার হাটি গ্রামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উত্তর ইউনিয়ন যুবদল সভাপতি সোহরাব হোসেন মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন ও বিশেষ অতিথি হিসেবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল লেইছ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. লিয়াকত, ও এমদাদুর রহমান হিরণসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে ওই কৃষক লীগ নেতা মো. খুরশেদ আলম ভূঁইয়াকে মঞ্চের সামনের সারিতে বসতে থাকা দেখা যায়।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের দায়িত্বশীল এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, মো. খুরশেদ আলম ভূঁইয়া জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষকলীগ কমিটির সাবেক সভাপতি ছিলেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন জানান, যুবদলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে কর্মী সমাবেশ করতে আমরা আবুল হোসেন ভূঁইয়ার বাড়িতে এই প্রোগ্রাম করি। কিন্তু কৃষকলীগের সাবেক ইউনিয়ন সভাপতি কখন এসে মঞ্চে বসেছে তা আমরা খেয়াল করিনি। তাকে আমরা দাওয়াতও করিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ