সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৪:২০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৪:৩৩:০৭ অপরাহ্ন
‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম ছবি: নবাগত সভাপতি শামস শামীম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে   সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শামস শামীম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জসিম।
রবিবার সকাল ১০ টা থেকে (৩১ আগস্ট) থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। ‎

পরে ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন  ফলাফল ঘোষণা করেন। ‎এসময় ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কালের কন্ঠ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। ‎
এর আগে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক . মোহাম্মদ ইলিয়াস মিয়া। ‎ ‎
এদিকে ফলাফল ঘোষণার পরপরই উপস্থিত ভোটাররা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পেরে আনন্দিত। ‎ ‎

সভাপতি নির্বাচিত হওয়ার পর শামস শামীম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এটি শুধু আমার নয়, সুনামগঞ্জের সকল সাংবাদিকের জয়। আমি চেষ্টা করব রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে।” ‎‎রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্বের প্রতি সহকর্মীদের প্রত্যাশা, নবাগত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু