সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

বালিজুরী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন
বালিজুরী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বালিজুরী মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। বালিজুরী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আছব্বির আলী খাঁর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় শাখার সহ-সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। সম্মেলনের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বালিজুরী বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ জিয়াউর রহমান। পরে জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হুদা, সদস্য মোরসালিন, যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ। সম্মেলনে বালিজুরী ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাখাওয়াত হোসেনকে সভাপতি ও আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। শনিবার বিকেলে বালিজুরী ইউনিয়ন মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি ফারুক মিয়া, সহ সাধারণ স¤পাদক মানির হোসেন, সাংগঠনিক স¤পাদক হিসেবে জয়নাল আবেদিনের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ সময় জেলা-উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু