সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি চীনের আহ্বান হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা

অবৈধভাবে বালু উত্তোলনকালে মিনি ট্রাকসহ আটক ২

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলনকালে মিনি ট্রাকসহ আটক ২
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সিলিকা বালুভর্তি একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৩ মিনিটে নরসিংপুর বাজারের দক্ষিণ পাশে আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান। তার সঙ্গে ছিলেন এসআই (নি.) মো. মিজানুর রহমান ও ফোর্স সদস্যরা। আটককৃতরা হলো উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলি গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র মোঃ আল আমিন (২৬) ও একই গ্রামের মো. নুর ইসলামের পুত্র জসিম মিয়া (২৮)। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ কাজে তাদের সহযোগিতা করছে স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি। আটককৃতদের বিরুদ্ধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা