সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনেও পূরণ হয়নি সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জে বোরোর বাম্পার ফলনেও পূরণ হয়নি সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা
শহীদনূর আহমেদ :: সুনামগঞ্জে গেল বোরো মওসুমে রেকর্ড পরিমাণ বোরো ধানের বাম্পার উৎপাদন হয়েছে। সে অনুসারে চলতি বছরে রেকর্ড মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল আশানুরূপ। তবুও খাদ্য বিভাগ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। গত ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১২৮০ টাকা মন প্রতি ধান সংগ্রহের নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার মাত্র ৬৩ ভাগ ধান সংগ্রহ করতে পেরেছে খাদ্যবিভাগ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধানের তুলনায় গুদামের ধারণ ক্ষমতা কম, প্রাকৃতিক বৈরীতা, বন্যা, স্থানীয় পর্যায়ে ধানের দাম বেশি থাকাসহ বিভিন্ন কারণে সুনামগঞ্জে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৯ হাজার ৮১১ মেট্টিক টন। যার মধ্যে নির্ধারিত মূল্যে সংগ্রহ হয় ১৮ হাজার ৮৪০ মেট্টিক টন, যা ৬৩% বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান সংগ্রহ হয়েছে দোয়ারাবাজার উপজেলায় যা লক্ষ্যমাত্রার ৯৭ শতাংশ। এবং সবচেয়ে কম ধান সংগ্রহ করে তাহিরপুর উপজেলা যা লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ বলে জানিয়েছে খাদ্য বিভাগ। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৯৭৫ নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে ১১১৯ মে. টন ক্রয় করে খাদ্য বিভাগ। শান্তিগঞ্জ উপজেলায় ২৮৯৪ মে. টনের মধ্যে ১৯২০ মে. টন। দোয়ারাবাজার উপজেলায় ১৫৩৬ মে. টনের মধ্যে ১৪৯৩ মে.টন। ছাতক উপজেলায় ১৮০৮ মে. টনের মধ্যে ১২১৩ মে. টন। জগন্নাথপুর উপজেলায় ২৬০৮ মে. টনের মধ্যে ১৩৫৩ মে. টন, দিরাই উপজেলায় ৪৭১৮ মে. টনের মধ্যে ২৫৭৪ মে. টন, শাল্লা উপজেলায় ৩৪৯৮ মে. টনের মধ্যে ১৫৮৭ মে. টন, ধর্মপাশা উপজেলায় ১৫০০ মে. টনের মধ্যে ১০১৫ মে. টন। মধ্যনগর উপজেলায় ২৩৯৫ মে. টনের মধ্যে ১৮৩৩ মে. টন। জামালগঞ্জ উপজেলায় ৩১২৬ মে. টনের মধ্যে ২৮৩৮ মে.টন। তাহিরপুর উপজেলায় ২৪৯৮ মে. টনের মধ্যে ১০১৭ মে. টন এবং বিশ্বম্ভপুরে ১২৫৫ মে. টনের মধ্যে ৮৫৫ মে. টন ধান সংগ্রহ করে খাদ্য বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঞা এবার ধানের ভালো ফলন হওয়ায় আমার ধান সংগ্রহের আশানুরূপ বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু প্রাকৃতিক বৈরীতা বন্যার কারণে ধান সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাছাড়া স্থানীয় বাজারে ধানের উচ্চ মূল্য ছিল। তাই কৃষকরা গুদামে না এসে স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করেছেন। তিনি বলেন, সরকারিভাবে ধান ক্রয়ে অন্যতম লক্ষ্য হলো কৃষকরা যাতে ধানের ভালো মূল্য পায়। সরকারের উদ্দেশ্য সফল হয়েছে। কৃষকরা ধানের ভালো মূল্য পেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স