সুনামগঞ্জ , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার ঢাকা-সিলেট মহাসড়কের কাজে অন্তহীন বাধা শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩ যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হাওরের আতঙ্ক ‘আফাল’ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট একজনের মৃত্যুদন্ড, তিনজনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটায় জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। এসময় পৌর বিপণি থেকে আরেকটি মিছিল যোগ দেয়। আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এম এ বারী সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মুজিবুর রহমান। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক স¤পাদক তিমন চৌধুরী, প্রচার স¤পাদক মাসুম আহমেদ, সদর উপজেলা আহ্বায়ক মুসাহিদ মিল্টন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি মুজাহিদ আলী, সাধারণ স¤পাদক নজরুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা জহুর আলী, সদর উপজেলার সাধারণ স¤পাদক জাকির হোসেন, জামালগঞ্জ উপজেলার সভাপতি জাকির খান, সদর উপজেলার সাংগঠনিক স¤পাদক মোশারফ হোসেন শান্ত, ছাত্র অধিকার পরিষদের জেলা সাংগঠনিক স¤পাদক মুহাম্মদ সাদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে যে অপচেষ্টা চলছে, তা কখনো সফল হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স