সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:৫৭:৫৬ পূর্বাহ্ন
হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসা পর্যটকদের জন্য তৈরি হাউসবোট ও স্থানীয় নৌকাগুলোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি, একটি হাউসবোট থেকে পড়ে পাঁচ বছর বয়সী শিশু মাসুম মিয়ার মর্মান্তিক মৃত্যু এই উদ্বেগ আরও বাড়িয়েছে। এতে করে হাওরে চলাচলকারী নৌযানগুলোর সুরক্ষার ঘাটতি আবারও সামনে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন প্রায় শতাধিক হাউসবোট এবং দুই শতাধিক স্থানীয় নৌকা চলাচল করে। এসব হাউসবোট মূলত বিলাসবহুল ভ্রমণের জন্য তৈরি করা হলেও, সেগুলোতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা রাখা হচ্ছে না। নিয়ম অনুযায়ী, লাইফ জ্যাকেট, বয়া, অগ্নি নির্বাপক যন্ত্র এবং প্রাথমিক চিকিৎসার কিট থাকার কথা থাকলেও অধিকাংশ হাউসবোট ও স্থানীয় নৌকায় এগুলোর উপস্থিতি নেই। এমনকি, জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদ রাখার জন্য প্রশিক্ষিত কোনো কর্মীও নেই। অনেক ক্ষেত্রে, কেবল নামমাত্র কিছু লাইফ জ্যাকেট রাখা হয়, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। আবার, অধিকাংশ হাউসবোটে ছাদে বা জানালার পাশে কোনো ধরনের সুরক্ষা রেলিং নেই, যা হাওরে আসা পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা এই হাউসবোটগুলোতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তবে হাওরের বিশাল এলাকা এবং অসংখ্য নৌযানের কারণে এই কাজটি চ্যালেঞ্জিং। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, হাউসবোটের জন্য নির্দিষ্ট কিছু কঠোর নিরাপত্তা বিধি প্রণয়নের কাজ চলছে, যা ভবিষ্যতে নৌযানের সুরক্ষার মান নিশ্চিত করবে। নেত্রকোনা থেকে আসা পর্যটক লিটন আহমেদ বলেন, নিরাপত্তার তেমন কোনো কিছু চোখে পড়ে না। সাধারণত লাইফ জ্যাকেট ছাড়া কিছুই থাকে না। হাউসবোটের জানালায় কোনো ধরনের সুরক্ষা রেলিং নেই। শিশুদের নিয়ে হাওরে আসলে নিরাপত্তা ঘাটতি থাকে। আমরা চাই, হাওরের সবগুলো নৌকা ও হাউসবোটে নিরাপত্তার সকল কিছু রাখা হোক। ঢাকার গাজীপুর থেকে আসা পর্যটক নাজমুল হাসান বলেন, নিরাপত্তার বিষয়টি জোরদার করা জরুরি। এতে করে যেসকল পর্যটক হাওরে ঘোরাঘুরি করতে আসেন নির্বিঘেœ আনন্দ ভাগাভাগি করতে পারেন। হাউস বোট ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাউসবোটগুলোতে পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট, বয়া, অগ্নি নির্বাপক যন্ত্র রাখা হয়েছে। অনেকগুলোতে হয়তো কিছু কমবেশি হতে পারে। তবে, আমরা নিরাপত্তার বিষয়ে সবসময়ই সচেতন থাকি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, আমি নতুন এসেছি। শীঘ্রই পর্যটকের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের (হাউসবোট ও নৌকার ব্যবস্থাপকদের) সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিবো। অবশ্যই বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী