সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তাহিরপুর-বাদাঘাট সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২০:৩২ পূর্বাহ্ন
তাহিরপুর-বাদাঘাট সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক তাহিরপুর-বাদাঘাট সড়ক। সড়কটি এলজিইডি কর্তৃক নির্মিত। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে লাগানো ছিল বিভিন্ন ধরনের গাছ।
সম্প্রতি এ সড়কের দুই পাশ থেকে রাতের আঁধারে ৪৮টি (মেহগনি, লাটিম, রেইনট্রি) গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে যানা গেছে, তাহিরপুর-বাদাঘাট সড়কটি নির্মাণের পর গাছগুলো লাগানো হয়। গাছের বয়স দুই যুগ হবে। গাছগুলো পথচারীদের ছায়া দেয়ার পাশাপাশি সড়কটির সৌন্দর্য্যও বাড়িয়ে দিয়েছিল। গাছগুলো কেটে নেয়ার কারণে সড়কের সৌন্দর্য্যহানি হয়েছে। এছাড়াও হাওরের ঢেউয়ের আঘাত থেকে গাছগুলো সড়কের মাটিকে সুরক্ষিত রেখেছিল। স্থানীয়রা জানান, এই বছরেই নয় গত কয়েক বছর ধরেই গাছ কাটছে দুর্বৃত্তরা। আর এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে কিছুদিনের মধ্যে সড়কের সব গাছ কেটে সাবাড় হয়ে যাবে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, সড়কের গাছগুলো কারা কেটে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি জাহিদুর রহমান জানিয়েছেন, গাছ কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। আমাদের পক্ষ থেকে দুর্বৃত্তদের বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করছি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, এই বিষয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪