সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

নিষেধাজ্ঞা অমান্য করে খাসিয়ামারা নদীতে চলছে ড্রেজার

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৯:০২ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে খাসিয়ামারা নদীতে চলছে ড্রেজার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীতে জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ড্রেজার মেশিন দিয়ে চলছে বালু উত্তোলন। এতে নদীর তীরবর্তী শতাধিক পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সরেজমিনে পরিদর্শন করে খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। পাশাপাশি ইজারাদারকে সতর্ক করে ক্ষতিগ্রস্ত রাবার ড্যামের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু একদিন না যেতেই শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে একই এলাকায় আবারও একাধিক ড্রেজার মেশিনে বালু উত্তোলন চলতে দেখা যায়। স্থানীয়রা জানান, ড্রেজার বন্ধে বাধা দিলে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়, এমনকি কয়েকজন শারীরিকভাবে লাঞ্ছিতও হয়েছেন। এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা প্রতিবাদ করলেই তারা হামলা করে, ভয়ে কেউ মুখ খুলতে পারে না।” ইজারাদার শাহ জালাল কনস্ট্রাকশনের মালিক সুরমা ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না ড্রেজার মেশিনগুলো আমার না জুয়েলের। ড্রেজার মেশিন মালিক জুয়েল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না, ড্রেজার বন্ধ আছে। এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ড্রেজার মেশিন চলার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কেউ যদি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজার চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স