সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অনলাইন জুয়ার ফাঁদে মানুষ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০১:৪৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০১:৪৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন জুয়ার ফাঁদে মানুষ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন
সুনামগঞ্জের বিভিন্ন প্রান্তে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার আজ এক গভীর সামাজিক সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে ভিনদেশি প্ল্যাটফর্ম ‘ওয়ান এক্স বেট’-এর নামে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট কেবল তরুণদের নয়, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকেও নিঃস্ব করে দিচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। এই অনলাইন জুয়া শুধু আর্থিক ক্ষতির কারণ নয়; এটি পরিবার ভাঙন, তরুণদের ভবিষ্যৎ ধ্বংস, সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। অনেক তরুণ চাকরি হারিয়ে দেনার দায়ে সর্বস্বান্ত হয়েছেন, কেউ আবার সর্বস্ব বিক্রি করে পথে বসেছেন। ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পান না, কারণ সিন্ডিকেট এতটাই প্রভাবশালী যে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভয় পান। প্রশ্ন হলো, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কেন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না? যেসব এজেন্ট শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে, তাদের কর্মকা- কি প্রশাসনের অগোচরে চলছে? নাকি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রচ্ছায়ায় এই জুয়ার ব্যবসা আরও বেপরোয়া হয়ে উঠছে? অস্বীকার করার উপায় নেই, এই অপসংস্কৃতিকে এখনই দমন না করা গেলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে। ওয়ান এক্স বেট ও অনুরূপ সব অনলাইন জুয়া স¤পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের ওপর নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে সচেতন করার জন্য। আমরা জোরালোভাবে বলছি, অনলাইন জুয়া এখন কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ মাশুল গুনতে হবে। তাই আর দেরি নয়, এখনই শক্ত হাতে এই জুয়ার সিন্ডিকেট চূর্ণ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি