সুনামগঞ্জ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার শীতের সবজির নতুন চালানে কাঁচাবাজারে স্বস্তি, তবে অসন্তোষ শিম-টমেটোর দামে যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

রাজপথে স্বৈরাচারবিরোধী এক প্রত্যয়ী কণ্ঠস্বর ‎জাহাঙ্গীর আলম

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:৫৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১০:০০:৩৩ পূর্বাহ্ন
রাজপথে স্বৈরাচারবিরোধী এক প্রত্যয়ী কণ্ঠস্বর ‎জাহাঙ্গীর আলম ছবি: বক্তব্য রাখছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
বিশেষ প্রতিনিধি::
‎দীর্ঘ প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এক কঠোর শাসন।
জনগণের কণ্ঠ রোধ করতে তখন জারি ছিল জেল, জুলুম আর হুলিয়ার শাসন। রাজনৈতিক মতপ্রকাশ ছিল প্রায় নিষিদ্ধের মতো, আর গণতন্ত্রের পক্ষে কথা বলাটাই হয়ে উঠেছিল অপরাধ। ঠিক সেই সময়, রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন কিছু সাহসী মানুষ। তারা ছিলেন বয়সে তরুণ, কিন্তু মননে পরিণত। তাদেরই একজন-জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। ‎
জাহাঙ্গীর আলম রাজনীতিতে এসেছেন আদর্শ আর আত্মত্যাগের অগ্নিমশাল চেতনা নিয়ে। তাঁর বক্তৃতা বরাবর ধারালো, সরল আর জনমন ছুঁয়ে যাওয়ার মতো। রাজনৈতিক সমাবেশগুলোতে তাঁর সপ্রাণ উপস্থিতিই উজ্জীবীত করে শ্রোতাদের। কথার তেজে, বারুদ স্লোগানে তিনি জাগিয়ে তুলেন রাজপথ, উজ্জীবিত করেন নেতা-কর্মীদের। ক্ষোভে, আহ্বানে এবং প্রেরণায় ভরা তাঁর বক্তব্যে সমাবেশস্থল হয়ে উঠে হাততালিতে মুখর। তার কণ্ঠে জাতীয়তাবাদী স্লোগান অন্যরকম আবহ তৈরি করে। ‎
মোহনপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম বলেন, ‘স্লোগানে স্লেগানে রাজপথ কাঁপিয়েছেন জাহাঙ্গীর। যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন, তখন শ্রোতারা মোহাবিষ্ট হয়ে শোনেন। সময়ের দাবি মিটিয়ে বক্তব্যে ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনের নীতি ও আদর্শের ফেরি করেন তিনি। তাঁর বলার ভঙ্গি ও কণ্ঠের জোরেই চারপাশ আলোড়িত হয়।’ ‎তাঁর এই অনমনীয় অবস্থান আর রাজপথকেন্দ্রিক দৃঢ় ভূমিকার জন্যই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাঁর নামে দিয়েছে ১৫টি ‘গায়েবি’ মামলা। দীর্ঘদিন কাটাতে হয়েছে কারাগারে। অবশেষে ৫টি মামলা প্রত্যাহার হলেও এখনও ১০টি মামলা রয়েছে ঝুলে। তবে এসব নিপীড়ন তাঁকে দমাতে পারেনি। বরং প্রতিটি বাধাই তাঁকে করেছে আরও দৃঢ়, আরও অগ্রগামী। রাজনীতির কণ্ঠকাকীর্ণ পথে ধির পায়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ‎
জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি কারাবরণ করেছি, নির্যাতিত হয়েছি। মৃত্যুভয়ের সঙ্গে নানা বৈয়ষিক লোভও দেখানো হয়েছিল। তবু কখনও পিছু হটিনি। জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ‎‘স্বাধীনতাবিরোধীদের সম্প্রতি প্রতিরোধের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীর।
সম্প্রতি সুনামগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকায় একাধিক রাজপথকেন্দ্রিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীর আলম। তাঁর ভাষণ ও অবস্থানে উঠে এসেছে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি। তিনি স্পষ্ট জানান, ‘বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র, কিংবা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা হলে স্বেচ্ছাসেবক দল তা রূখে দেবে। দিল্লী বা পিন্ডি নয় একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য।

‎তিনি আরও জানান, এখন তৃণমূলে তারেক রহমানের রাষ্ট্রসংস্কার কর্মসূচি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর সুনামগঞ্জ জেলায় স্থানীয় নেতৃত্বে আছেন জাতীয়তাবাদী আন্দোলনের বলিষ্ঠ মুখ, রাজপথের ‘বারুদ’ নূরুল ইসলাম নূরুল ভাই। তিনিই আমাদের মধ্যে সাহসের সঞ্চার করে চলছেন। ‎
জাহাঙ্গীর আলম দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে হলে রাজপথে সংগ্রামই একমাত্র পথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে মর্যাদা দিতে এবং বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে রক্ষা করতেই তিনি রাজনীতি করছেন।

জাহাঙ্গীর আরো বলেন, আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি বাঁধা যতই আসুক, থামবো না।’

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার

‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার