সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪২:২৬ পূর্বাহ্ন
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার। সঞ্চালনা করেন ফ্রন্টের সদস্য সচিব অ্যাডভোকেট দিপঙ্কর বণিক সুজিত। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, রাজন তালুকদার, অজিত দাস, কৃষ্ণ মোহন রায়, রামকৃষ্ণ তালুকদার সবুজ, সুধাংশু শেখর দাস, ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাগর সরকার, পংকজ দাস, রমাকান্ত দাস, সজীব রায়, মানিক লাল দাস প্রমুখ। সভায় জেলার ১২টি উপজেলার কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স