সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

হতদরিদ্র ১২০ শিশু-কিশোরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৯:১৮:৪০ পূর্বাহ্ন
হতদরিদ্র ১২০ শিশু-কিশোরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :: শিশুশ্রম নিরসন ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১২০ জন শিশু-কিশোরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের ময়নারপয়েন্টস্থ ওয়ার্ল্ড ভিশন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধ করতে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের কাজে না দিয়ে তাদের শিক্ষার সুযোগ করে দিতে হবে। আজকের শিশুরা আগামীর বাংলাদেশ পরিচালনা করবে, তাই তাদের সঠিকভাবে গড়ে তোলা সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে কাজ করছে। স্কুলব্যাগ, বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিশুদের বিদ্যালয়মুখী করতে অব্যাহতভাবে সহযোগিতা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, সমাজসেবা কর্মকর্তা আবুল হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ এবং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, স্পন্সরশিপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম, স্পন্সরশিপ অ্যান্ড সিস্টেম অফিসার পূর্ণা প্যাটিশিয়া রিচিল, সুরমা যুব ফোরামের সভাপতি আর্শাদ আলীসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে ১২০ জন শিশু-কিশোরের প্রত্যেককে ৫০ কেজি চাল, ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ২ কেজি ডাল বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু