সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন
৩১ আগস্ট সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন
সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন
স্টাফ রিপোর্টার ::
সক্রিয় সাংবাদিকদের সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩১ আগস্ট। মনোনয়ন জমা ও বাছাই শেষে মঙ্গলবার রাতে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনে সভাপতি পদে বর্তমান দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার ও দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দিন ও বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে আনিসুজ্জামান চৌধুরী, আশিকুর রহমান পীর, মাসুম হেলাল ও শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার এ কে কুদরত পাশা বলেন, মনোনয়ন জমা ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা