সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
তাহিরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন মাটিকাটা ফুটবল একাদশ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৫৫:২২ অপরাহ্ন
চ্যাম্পিয়ন মাটিকাটা ফুটবল একাদশ ছবি: খেলা শেষে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহন করছেন বিজয়ী দল
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া ফুটবল খেলার মাঠে দেড় মাসব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে ।

খেলায়, বড়ছড়া টিএলএমপিয়ান গেম চেঞ্জারসকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, মাটিকাটা ফুটবল একাদশ।
খেলার পূর্বে উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক।
খেলা শেষে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হতে প্রথম পুরস্কার একটি ওয়াল্টন ফ্রিজ ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।
এ সময়, টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী বাছির আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, একে এম নাসের উজ্জ্বল, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক হাজী সবুজ আলম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী নজরুল ইসলাম শাহ্, বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম, সদস্য ফারুক আহমদ, বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী