সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:১৪:৫৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, গণমাধ্যমকর্মী আবু সাঈদ, শহিদুল ইসলাম রেদোয়ান প্রমুখ। বক্তারা বলেন, ক্ষুদ্রঋণ কেবল দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। এজন্য প্রয়োজন সুপরিকল্পিত ঋণ বিতরণ, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্যদের নিয়মিত পরামর্শ দান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এনজিও, সমবায় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা