সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:১২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:১২:৫৩ পূর্বাহ্ন
জগন্নাথপুরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ৩ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুশতাক আহমদের স্বদেশ আগমন উপলক্ষে সৈয়দপুর তার নিজ বাসভবনে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেনের সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুজ্জাম্মেল হোসেনের পরিচালনায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, জেলা সহ-সাধারণ স¤পাদক মুহিবুর রহমান শিবলু, জেলা অফিস সম্পাদক মাওলানা আলী খান। এসময় আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, জগন্নাথপুর পৌর সভাপতি মাওলানা সোহাইল আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু তাজওয়ার, সহ সাধারণ মাওলানা সাজ্জাদুর রহমান। সমাবেশ শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সৈয়দপুর বাজারে দেয়াল ঘড়ির সমর্থনে গণসংযোগ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক