সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৪৮:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:৪৮:৪৭ পূর্বাহ্ন
‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর অধীনে দেশে প্রথমবারের মতো তিনটি এলাকা ‘পানি সংকটাপন্ন’ এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। একই সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সংরক্ষণের জন্য বিশেষ ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেলে ঢাকার গ্রীন রোডের ওয়ারপো ভবনে অনুষ্ঠিত জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়। নির্বাহী কমিটির সভায় পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭ অনুযায়ী টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র রক্ষায় ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে। সভায় আইনটির দুর্বল বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় এবং প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় জানানো হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং একটি পৌরসভার ৫টি মৌজাকে অতি উচ্চ পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় পানি আইন অনুযায়ী পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে আগামী এক মাসের মধ্যে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। সভায় আরও জানানো হয়, নোয়াখালীর সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি, ৫০ জেলায় চলমান ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ের কার্যক্রম বাকি ১৪ জেলায় শুরু করার সিদ্ধান্ত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভায় কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহিদীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ঢাকায় ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিস¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, দেশের হাওরগুলোর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় সরকার বিদ্যমান মহাপরিকল্পনা হালনাগাদ করছে। দূষণ বন্ধে নিয়ন্ত্রণহীন পর্যটন শৃঙ্খলায় আনতে হাওরে সুরক্ষা আদেশ জারি করা হবে। বনায়নের মাধ্যমে হাওরে জীববৈচিত্র্য ফিরিয়ে আনার পরিকল্পনাও করছে সরকার। তিনি বলেন, হাওরের পর্যটন এমন নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার কথা ছিল না। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা এখন একটা সুরক্ষা আদেশ প্রস্তুত করছি। ২০১৩ সালের পানি আইনের অধীনে হাওর রক্ষায় সুরক্ষা আদেশের খসড়া প্রস্তুত করছি। সুরক্ষা আদেশে পর্যটকের কী করণীয় সেটা উল্লেখ থাকবে বলে জানিয়েছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সুরক্ষা আদেশে বলে দেওয়া থাকবে একজন পর্যটক কী করতে পারবেন আর কী করতে পারবেন না। এটা নিয়ন্ত্রণ নয়, এটাই ইকো ট্যুরিজমের (পরিবেশবান্ধব পর্যটন) প্রসার। আওয়াজ সৃষ্টি করে, গান-বাজনা করে যে ট্যুরিজম সেটাকে কোনোভাবে ইকো ট্যুরিজম বলা যায় না। যেখান থেকে পর্যটকেরা হাওরে ভ্রমণ শুরু করেন, সেখান থেকে তদারকির জন্য একটা ব্যবস্থা থাকবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এ কাজের জন্য জেলা প্রশাসন, হাওর অধিদপ্তরের প্রতিনিধি ও প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের রাখা হবে বলে জানান তিনি। আপাতত সুরক্ষা আদেশ টাঙ্গুয়ার হাওরের জন্য করা হচ্ছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, সুরক্ষা আদেশ আমরা সব হাওরের জন্য করতে পারছি না। কারণ, এটি করতে হলে ল্যান্ড স্পেসিফিকেশন লাগে যেমন দাগ, মৌজা, খতিয়ান ধরে ধরে করতে হয়। ফলে আমরা এখন টাঙ্গুয়ার হাওরে এটা করতে পারব। কারণ, এটি যেহেতু প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, তার ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক